চট্টগ্রাম অফিসঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চমাত্রার নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হয়েছে। করোনাসহ অন্যান্য রোগীর জরুরি প্রয়োজনে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে উভয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে পনেরোটি করে মোট ত্রিশ শয্যায় কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নিজস্ব অর্থায়নে তাঁর নির্বাচনী এলাকার দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করেন।
উল্লেখ্য, ইতোমধ্যে নবস্থাপিত উচ্চমাত্রার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার মাধ্যমে উভয় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাসহ অন্যান্য রোগীদের উচ্চপ্রবাহের জরুরি অক্সিজেন সেবা প্রদান শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং ...
সব মন্তব্য
No Comments