ইতা‌লি আওয়ামী লী‌গের উ‌দ্যো‌গে দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত

প্রকাশ : 23 Mar 2022
No Image

ইতালী প্রতিনিধি।।ইতালী আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আয়েবার যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টুর শ্রদ্ধেয়া মাতার রূ‌হের মাগ‌ফেরাত কামনায় ইতালি আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ, মঙ্গলবার বাদ এশা ইতালির রাজধানী রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো মক্কি মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সদস্য জনাব জাহাঙ্গীর ফরাজী, ইতালি আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ফকির, জসিম উদ্দিন জসিম, আফতাব বেপারী, দিন মোহাম্মদ দিনু, সিকদার মুজিবুর রহমান, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালির সভাপতি জনাব আজম, সাধারণ সম্পাদক রনি আহমেদ, আওয়ামী লীগ নেতা ভুট্টো, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সভাপতি নরুল কবীর, রোম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি স্বপন হাওলাদার.ইতালী বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন প্রমুখ। মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।উল্লেখ্য সম্প্রতি এম এ রব মিন্টুর বার্ধক্যজনিত কারনে ঢাকায় ইন্তেকাল করেন। তার দেশের বাড়ী বরিশালের মুলাদীর পারিবারিক কবরস্হানে তাকে দাফন করা হয়।

সম্পর্কিত খবর

;