ডেস্ক রিপোর্ট: শিক্ষক ও কবি , সাবেক ছাত্রনেতা, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শেলীর উপর বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মধুখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি যুবনেতা শাহ কুতুবুজ্জামান পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের নির্যাতনের বিচারের দাবি ও বাংলাদেশ সংবিধান পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ ১৮ এপ্রিল বিকেল ৫ টায় পুরোনো পল্টন মোড়ে বাংলাদেশ যুব ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম এর সভাপতিত্বে, কেন্দ্রিয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক শাহীন ভূইয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য চৌধুরী জোসেন, দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপ, সাংস্কৃতিক সম্পাদক জয় বণিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দীপক শীল প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজকল্যান সম্পাদক রফিজুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখারভ হোসেন সেবক, আইন বিষয়ক সম্পাদক অপূর্ব সাহা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে কেন্দ্রিয় কমিটির বিপ্লবী সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, দেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনকে করে তুলেছে দুর্বিসহ। এরমধ্যে সরকার তার ফ্যাসিবাদী চরিত্রে চালিয়ে যাচ্ছে দমন-পীড়ন-নির্যাতন। রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা গ্রহণের সাথে ক্ষমতাকে টিকিয়ে রাখতে কায়েম করেছে পুলিশি রাষ্ট্র। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য ও মধুখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি যুবনেতা শাহ কুতুবুজ্জামান পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের নির্যাতনের শিকার হন। নির্যাতন-নিপিড়নের সাথে কেড়ে নেয়া হয়েছে বাক স্বাধীনতা। চট্টগ্রামে হাস্যরসাত্মক একটি পোস্টকে কেন্দ্র করে সাবেক ছাত্রনেতা, প্রগতিশীল সাংস্কৃতিক কর্মী, কবি ও শিক্ষক চট্টগ্রাম বন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শেলীর উপর বহিস্কারাদেশ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কলেজ কর্তৃপক্ষ। অবিলম্বে জনবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে কবি ও শিক্ষক সেলিনা শেলীকে স্বপদে বহাল, যুবনেতা শাহ কুতুবুজ্জামান এর উপর পুলিশী নির্যাতনের বিচার করতে হবে।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments