জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে আগামী ২৮ জুলাই ৯ম গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে। এছাড়া পরের দিন ২৯ জুলাই জাতীয় বিজ্ঞান মেলা আয়োজিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সায়েন্স ক্লাব কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব কথা জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘মেধা বিকাশে আপোষহীন, গণিত হোক সার্বজনীন’ স্লোগানকে ধারণ করে আগামী ২৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে ৯ম গণিত অলিম্পিয়াড-২০২৩। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজে শুক্রবার সকাল ৯ টায় এই আয়োজন অনুষ্ঠিত হবে। এতে দেশের ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর চার হাজার শিক্ষার্থী অংশগ্রহন করবে। অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য ১০০ (একশো) টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ১০২ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগীতায় বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে এবং প্রত্যেক শ্রেণীর স্ব স্ব পাঠ্যক্রম থেকে আলাদা আলাদা প্রশ্ন পত্র তৈরি করা হবে। এক ঘন্টাব্যাপী এ পরিক্ষায় প্রত্যেক প্রতিযোগীকে ৩ টি ৮ নম্বর, ৩ টি ৬ নম্বর এবং ৪ টি ২ নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিযোগীতায় প্রত্যেক শ্রেণী থেকে মেধার ভিত্তিতে সেরা পার্চ জনকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেক অংশগ্রহনকারীকে সার্টিফিকেট প্রদান করা হবে।
'মস্তিষ্কে বিজ্ঞানের চাষ, সমৃদ্ধ করব মেধার বিকাশ’ স্লোগানকে ধারণ করে পরের দিন শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত হবে ‘৫ম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩’। ৫ম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৩ এ সারা দেশের ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০০ জন বিজ্ঞান প্রিয় শিক্ষার্থী অংশগ্রহন করবেন। এতে সায়েন্স কুইভা, ফোর মিনিট প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, রুবিক্স কিউব, সায়েন্স ওপেন স্পিচসহ মোট ৬ টি সেগমেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের এরমধ্যে সায়েন্স কুইজে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ক্যাটাগরিতে এবং প্রজেক্ট শোকেসিং এ ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে একটি ক্যাটাগরি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলো আলাদা একটি ক্যাটাগরিতে অংশগ্রহন করবে। প্রতিটি সেগমেন্ট নির্দিষ্ট ফি প্রদান পূর্বক একজন শিক্ষার্থী একাধিক সেগমেন্টে প্রতিযোগীতা করতে পারবে। প্রত্যেক সেগমেন্টে বিজয়ী এবং ১ম রানার আপ কে পুরষ্কৃত করা হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বের করে আনতে ২০১৪ সাল থেকে গণিত অলিম্পিয়াড ও ২০১৭ সাল থেকে বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments