ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক জনাব শিরীন আখতার এমপি আজ ১২ ডিসেম্বর রবিবার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলারও বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলেছে এবং তা আরও এগিয়ে নেয়ার বিষয়ে আগ্রহও প্রকাশ করেছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের সাথে বৈসাদৃশ্যপূর্ণ হিসাবে বাংলাদেশের জনগণের কাছে বিবেচিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের সাম্প্রতিক সমীক্ষায় গণতন্ত্রের মাপকাঠিতে দক্ষিন এশিয়া ও সারা পৃথিবীর দেশগুলির মধ্যে যাদের অবস্থান বাংলাদেশের অনেক অনেক নীচে বাইডেন প্রশাসন সেই দেশুগুলিকেও তাদের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছিল। জাসদ নেতৃদ্বয় বলেন, বাংলাদেশ পুলিশের অনেকগুলো শাখার মধ্যে একটি শাখা র্যাপিড একশান ব্যাটালিয়ন-র্যাব। বাংলাদেশ পুলিশ দেশের সাংবিধানিক আইনের অধীনে পরিচালিত একটি আইনী সংস্থা। বাংলাদেশ পুলিশ বা র্যাবের সকল কর্মকর্তা বা সদস্য দেশের আইনের অধিনে দায়িত্ব পালন করেন। পুলিশ বা র্যাবের সদস্য আইনবহির্ভূত কোন কাজ বা অপরাধ করলে পুলিশ ও র্যাবের নিজস্ব সংস্থার আইন ও বিধির অধীনে তাদের অপরাধের তদন্ত ও বিচার হবার পাশাপাশি দেশের আইনের আদালতেও তাদের বিচার ও শাস্তি হয়ে থাকে। পুলিশ ও র্যাবের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তদন্ত ও বিচার হয়েছে, মৃত্যুদণ্ডসহ বিভিন্ন গুরুদণ্ডও হয়েছে। বাংলাদেশ পুলিশ বা র্যাবের কোনো কর্মকর্তাকে আইনের উর্ধে স্থান দেয়া বা দায়মুক্তি দেয়া হয়নি। বাংলাদেশ পুলিশ ও র্যাবের কর্মকর্তাগণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর উন্নত পুলিশ একাডেমিগুলিতে নিয়মিত উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করছেন। বাংলাদেশ পুলিশ ও র্যাবের সদস্যগণ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি রক্ষা মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। র্যাব একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, অস্ত্র ও মাদক চোরাচালান, নারী পাচারসহ সংগঠিত অপরাধী চক্র দমনে সাফল্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সাথে একযোগেও কাজ করে চলেছে। র্যাব-এর প্রতিষ্ঠিত পরিস্কার পরিচিতি জানার পরও র্যাব বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক মনোভাব ও সিদ্ধান্ত তাদের সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, অস্ত্র ও মাদক চোরাচালান, নারী পাচার বিষয়ে তাদের সরকারের নীতির সাথে বৈসাদৃশ্যপূর্ণ। তারা বলেন, যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক ভূল সিদ্ধান্ত বাংলাদেশ বিষয়ে তাদের তথ্যগত বিভ্রাট থেকে উৎসারিত। বাংলাদেশ বিষয়ে তাদের তথ্যের উৎসও বস্তুনিষ্ঠ নয়।
জাসদ নেতৃদ্বয়, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারকে তাদের নিজেদের ঘোষিত নীতির সাথে বৈসাদৃশ্যপূর্ণ ভুল পদক্ষেপ থেকে সরে আসার আহবান জানান। তারা আশা করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তৃতীয় বা অন্য দেশের সাথে সম্পর্ক দ্বারা ক্ষতিগ্রস্থ হবে না। তারা আশা প্রকাশ করে বলেন, অচিরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝির নিরসণ হবে।
জাসদ নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক ভুল পদক্ষেপে বাংলাদেশের যে রাজনৈতিক মহল বা ব্যক্তিরা আনন্দে উদ্বেলিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের জানা উচিৎ বাংলাদেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার যোগ্যতা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যেই অর্জিত হয়েছে। যারা বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের হিসাব নিকাষ করে ক্ষমতায় যাবার দিবাস্বপ্ন দেখছেন, তাদের জানা উচিৎ অসাংবিধানিক ও অস্বাভাবিক পন্থায় ক্ষমতায় যাবার কোনো সুযোগ কারোরই নাই।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments