কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: অপেক্ষার পালা শেষ, স্বপ্ন নিয়ে সমুদ্রে নামবে উপকূলের জেলেরা। শুক্রবার রাত ১২টার পর ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে গেছে। গভীর সমুদ্রে যাত্রা করবে হাজার হাজার মাছধরা ট্রলার। কেউ বাজার সদয়ের কাজে করছে। আবার কেউ কেউ ট্রলারে জাল, রশি ও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তোলার কাজে ব্যস্ত রয়েছে। মৎস্যবন্দর মহিপুর ও আলীপুর আড়ৎ ঘাটে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আবার জেলেরা সাগরে নির্বিঘেœ ইলিশ শিকার করতে পারবেন। আর জেলেদের জালে ধরা পড়বে কাঙ্খিত মাছ এমনটা আশা ট্রলার মালিক ও ব্যবসায়ীদের।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা গেছে, ৬ অক্টোবর থেকে মা ইলিশের বাঁধাহীন প্রজননের জন্য নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষনা করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারী প্রনোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা।
জেলে আনিচ মাঝি বলেন, রাত ১২ টার পরপরই অনেক জেলে সাগরে যাত্রা করবেন। দীর্ঘ ২২ দিন পর জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে বড় বড় রূপালি ইলিশ এমটাই আশা করেছেন তিনি। আর এক জলে জললি মাঝি বলেন, তাদের ট্রলার মেরামত শেষে ঘাটে অবস্থান করছে। আগে রঙ করে ও ধুয়ে মুছে প্রস্তত করে রেখেছি। দুই এক দিনের মধ্যে তারাও সাগরে রওনা করবেন।
কুয়াকাটা আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি মো.নিজাম শেখ বলেন, তার সমিতির আওতায় ১২৫০ জেলে রয়েছে। এবার তাদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পড়েনি। মহাজনের দাদনের টাকাও পরিশোধ করতে পারিনি। নিষেধাজ্ঞা শেষ হয়েছে ফের ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যাবে এই সব জেলোরা। তবে সমুদ্রগামী জেলেদের ঝুকিঁ ভাতা বা রেশন কার্ড চালুর দাবী জানান এই জেলে নেতা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ উপজেলায় ১৮ হাজার ৩’শ ৫ জন নিবন্ধনকৃত জেলেদের ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments