স্টাফ রিপোর্টার: আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুজ্জামান জুয়েল এবং দপ্তর সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সোহেলের নাম রয়েছে।
এর আগে গত ৯ জুলাই যুবদলের ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল, পরে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে। এরই ধারাবাহিকতায় এবার ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।
২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপি। এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গত ১৪ জুন টুকু-মুন্নার নেতৃত্বাধীন ওই কমিটি ভেঙে দেয় বিএনপি। এরপর ৯ জুলাই আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে মুন্নাকে সভাপতি ও বিলুপ্ত কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়।
যুবদলের সদ্য অনুমোদিত কমিটির নেতারা এরই মধ্যে সিলেট জেলা ও মহানগর, পিরোজপুর জেলা, নারায়ণগঞ্জ মহানগরসহ বিভিন্ন জেলা-মহানগরের আহ্বায়ক ও পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটিতে ২৫১টি পদ রয়েছে।
স্টাফ রিপার্টার: আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, দেশের অনেক মানুষ এখন ...
স্টাফ রিপোর্টার: পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
সব মন্তব্য
No Comments