রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ব্যস্ত আদালত চত্বরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক নামে এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়াজুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
মঙ্গলবার বিকাল চারটার দিকে বরিশাল আদালত চত্বরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাজমুল হক (৩০) বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। তিনি নগরীর কাশীপুর হাইস্কুলসংলগ্ন এলাকার এনামুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত চত্বরে অবস্থিত ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান নাজমুল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে গুরুত্বর আঘাতের কারণে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নাজমুল হক কেন আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রতাপ সিং, সাতক্ষীরা প্রতিনিধি: সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার নাংলা পি এস জে ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলায় আসামী কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলার ...
মোংলা থেকে মোঃ নূর আলম: শিক্ষক-শিক্ষিকাদের গলায় ফুলের মালা পরিয়ে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। ০৫ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ছাত্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারকালে ৯হাজার ২৫০কেজি বিভিন্ন প্রকার সার উদ্ধার করেছে বিজিবি। সোমবার (৫অক্টোবর) দুপুর ১টায় সীমান্তের ঠোটাপাড়া এলাকায় ...
সব মন্তব্য
No Comments