স্টাফ রিপাের্টার: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ জুলাই সকাল ৮টা থেকে ১০ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। সন্দেহজনক হামজনিত মৃত্যুর ঘটনা তিনটি ঘটেছে ঢাকা, সিলেট ও বরিশাল জেলায়, প্রতিটি জেলায় একজন করে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের সন্দেহজনক নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯০১ জন। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনে। একই সময়ে ১২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ২৩৪ জন রোগী।
এদিকে ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারসহ সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হাম রোগী এবং ৫ জন সন্দেহজনক হাম রোগী। একই সময়ে নতুন করে ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৩ জন এবং সন্দেহজনক হামে ২ জনের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুই জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন ...
সব মন্তব্য
No Comments