স্টাফ রিপোর্টার: বিরোধী রাজনৈতিক দলগুলো বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দ্বিতীয় বর্ষ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র এবং আওয়ামী লীগ কখনো একসঙ্গে চলতে পারে না। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, এই দলটি বারবার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে গেছে। বর্তমানে যারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে প্রশ্ন তুলছেন বা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা মূলত নিষিদ্ধ আওয়ামী লীগের পুরনো বয়ানকেই নতুনভাবে সামনে আনছেন।
তিনি আরও বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি উদার গণতান্ত্রিক দল। এই দল সব মত, পথ ও শ্রেণির মানুষকে ধারণ করতে চায়। দেশের জনগণ আর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ মেনে নেবে না বলেও তিনি উল্লেখ করেন। জনগণের ভোটাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি জানান।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জন্মের ঠিকানা, তা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন পরিকল্পিতভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনকে একাত্তরের চেয়ে বড় করে দেখিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। আমরা জুলাই নিয়ে কোনো বিভক্তি চাই না।
আলোচনা সভাটি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়। সভায় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments