জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন আরাগচিও
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের জন্যই এই ভিসা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আয়োজক দেশ হিসেবে আমাদের বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্য রেখে, ইরানি সরকারের মূল প্রতিনিধিদল জাতিসংঘের সাধারণ পরিষদের হাই-লেভেল উইক-এ যোগ দিতে পারবে।"
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা ও এপি জানিয়েছে, প্রতিনিধি দলে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এবং তাদের অপরিহার্য স্টাফরা থাকবেন। তবে এবার প্রতিনিধি দলের আকার গত বছরের তুলনায় ছোট করা হয়েছে এবং তাদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলকে ভ্রমণের ক্ষেত্রে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে এবং বিলাসবহুল পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা থাকবে। ভিসা গোপনীয়তা আইনের কারণে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের কোর প্রতিনিধিদল হিসেবে পেজেশকিয়ান ও আরাগচির নামই রয়েছে।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে এবং তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানি নেতাদের ভিসা দিলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কয়েক ডজন কর্মকর্তাকে টানা দ্বিতীয় বছরের মতো ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। গত বছরও আব্বাসকে ভার্চুয়ালি ভাষণ দিতে হয়েছিল। এবারও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরা জাতিসংঘে ইতোমধ্যে স্বীকৃত কূটনীতিকদের মাধ্যমেই প্রতিনিধিত্ব করবেন।
আগামী মঙ্গলবার থেকে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চ-পর্যায়ের বৈঠক শুরু হবে, যেখানে বিশ্বের বিভিন্ন সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই বিশাল অস্ত্র চুক্তির অনুমোদনের ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন এবং বিশেষ বিমানে তাঁকে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল— এ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তেল বাণিজ্য বন্ধ করে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন ঠেকাতে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার ঠিক আগে এই ...
সব মন্তব্য
No Comments