দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর আজ ৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে দৌলতপুরকে শত্রু মুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন। দৌলতপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সন্মুখ যুদ্ধসহ ছোট-বড় ১৬টি যুদ্ধ সংঘঠিত হয়। এ সকল যুদ্ধে ৩৫জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক’শ নারী-পুরুষ শহীদ হন। ৮ ডিসেম্বর সকালে উপজেলার আল্ল¬ারদর্গায় পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা রফিক। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। এরপর দৌলতপুরকে হানাদার মুক্ত ঘোষনা করেন তৎকালীন ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর নুরুন্নবী। দিবসটি উপলক্ষে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড নানা অনুষ্ঠানের আয়োজন করলেও এবছর নেই কোন কর্মসূচী। তবে স্থানীয়ভাবে রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রফিকের কবরে পুষ্পস্তবক অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দৌলতপুর মুক্ত দিবসের বিষয়ে দৌলতপুর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রিয়াজ উদ্দিন জানান, ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন কর্মসূচী নেই। তবে আমারা মুক্তিযোদ্ধারা দিবসটি উপলক্ষে ঘরোয়াভাবে আলোচনা সভা করবো।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, দৌলতপুর মুক্ত দিবসে উপজেলা প্রশাসনের কোন আয়োজন নেই। তবে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পালন করা হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দু ...
স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সফিউল্লাহ্ মুন্সীর ৬০তম জন্মদিন রোববার পালন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকা অফিসে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
সব মন্তব্য
No Comments