বিশেষ প্রতিনিধি, নিউইর্য়ক: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টা) অধিবেশনে ভাষণে তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে যেতে চাই, যাতে করে পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক, সংস্কার কাজ যেন চালিয়ে যায়।
তার এই বক্তব্যকে রাচনৈতিক স্থিতিশীলতা এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রতি সরকারের অঙ্গীকার হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সংস্কার ও নির্বাচনের সমান্তরাল প্রস্তুতি
প্রধান উপদেষ্টা তার ভাষণে উল্লেখ করেন, সরকার বর্তমানে একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোগত সংস্কার-দুই-ই চালিয়ে যাচ্ছৈ। তিনি বলেন, আমরা এমন একটি ভিত্তি গড়ে দিতে চাই, যা আগামী সরকার ব্যবহার করতে পরবে উন্নয়নের ধারাবাহিকতায়।
আন্তর্জাতিক সহায়তা আহবান
ভাষণে তিনি উন্নয়নশীল দেমের চ্যালেঞ্জ, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিষয়গুরো তুলে ধরেন। তিনি বলে, বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমাদের অনুরোধ, বাংলাদেশকে চলমান সংস্কার ও নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা করুন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments