স্টাফ রিপোর্টার : ইফতার মাহফিলে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু।
শুক্রবার বাদ আছর যাত্রাবাড়ি নূর কমিউনিটি সেন্টারে
যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দেওয়ার সময় দোয়া চান।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই দেশজুড়ে শুধু উন্নয়ন আর উন্নয়ন দেখা যাচ্ছে। আমার নেত্রী হচ্ছে উদার, সবাইকে নিজের সন্তানের মতো ভালো বাসেন। উনার কোনো বিকল্প নেই। আপনারা শুধু আমার নেত্রীর জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে আপনারা ভালো থাকবেন এবং দেশের উন্নয়ন হবে।
যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্নার সভাপতিত্বে এবং ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, এস এম আলী হোসেন রানা, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন গেসু, আওয়ামী লীগ নেতা সাইদ মিলনসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments