ডেস্ক রিপোর্ট: পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ৯ মাসব্যাপী বাঙালি জাতির উপর সংঘটিত নির্বিচার গণহত্যায় নিহত শহীদদের স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ২৫ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘গণহত্যা দিবস’ কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল জাসদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর পশ্চিম কমিটি সকাল ৯:৩০ টায় মিরপুর জল্লাদখানা বধ্যভূমি এবং জাসদ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিন কমিটি সকাল ১০:৩০টায় রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
এছাড়াও জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সন্ধ্যা ৬:১৫টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোক প্রজ্জ্বলন করা হয়। এ কর্মসূচিতে সমবেত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মুক্তিযুদ্ধে গণশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘২৫ মার্চ’কে রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস’ ঘোষণা, গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জণে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গণহত্যার দায় স্বীকার করে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি অচিহ্নিত ও অরক্ষিত গণহত্যার স্মৃতিবিজড়িত স্থান/বধ্যভূমিগুলো চিহ্নিত ও সংরক্ষিত, গণশহীদদের নামের তালিকা প্রণয়ন ও নামফলক উন্মোচন, গণশহীদ পরিবারের সাথে রাষ্ট্রের পক্ষ থেকে যোগাযোগ করা এবং সম্মাননা প্রদান করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments