ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত—এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তৌফিকা লিজা ও ঢাকা নগরের সদস্য সুস্মিতা রায়।
সমাবেশে বক্তারা বলেন, “১৯৯৫ সালের ২৪ আগস্ট ১৪ বছরের গৃহকমীর্ ইয়াসমিন হত্যাকে কেন্দ্র করে যে বিশাল গণআন্দোলন গড়ে উঠেছিলো সেই গণআন্দোলনই জন্ম দিয়েছে নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ইয়াসমিনের বাড়ি দিনাজপুরে। ঢাকা থেকে সে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাবতলী থেকে বাসে ওঠে। ভোর রাতে দিনাজপুরের ১০ মাইল এলাকায় বাস থেকে নেমে সে বাড়ি যাবার জন্য আর একটি বাসের অপেক্ষা করছিলো। টহলরত পুলিশ তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয় এবং ইয়াসমিনকে গণধর্ষণ ও হত্যা করে রাস্তার পাশের জঙ্গলে ফেলে দেয়। পুলিশ ভেবেছিলো তাদের এই অপকীর্তি কেউ বুঝতে পারবে না। ভোরের আলো ফুটতেই একটা লাশ দেখতে পেল স্থানীয় জনগণ। দশ মাইলের দোকানদার ও কাস্টমার যারা দেখেছে ইয়াসমিনকে পুলিশ ভ্যানে তুলে নিয়েছে নিরাপদে বাড়ি পৌঁছে দেবে বলে, তারা সনাক্ত করলো এই লাশ ইয়াসমিনের। পুলিশ নানাভাবে চেষ্টা করেছে নিজেকে রক্ষা করতে। ইয়াসমিনকে তারা পতিতা বলে পরিচিত করাতে চেয়েছিলো। হুমকি, মিছিলে গুলি, মিথ্যা তদন্ত রিপোর্ট ইত্যাদি নানা কারসাজি করেও তারা বাঁচতে পারেনি। সেদিন দিনাজপুরসহ সারা বাংলাদেশে এর বিরুদ্ধে বিপুল গণআন্দোলন পুলিশের সকল অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে প্রমাণ করলো পুলিশ ভ্যানে থাকা ৩ পুলিশ কর্মকর্তা—কনস্টেবল—চালক তারাই ইয়াসমিনের গণধর্ষণ ও খুনের জন্য দায়ী। ৭ জন ভাইয়ের প্রাণের বিনিময়ে ৩ জন পুলিশের ফৌজদারী মামলায় বিচার হয় এবং ফাঁসীর রায় কার্যকর হয়।”
ডেস্ক রিপোর্ট: বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এত্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সৌদি রিয়াল সহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরু ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
শুক্রবার (১ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমা ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার ভোর থেকেই টানা অঝোর বৃষ্টিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। ভোর প্রায় পাঁচটার কিছু পর থেকে শুরু হওয়া ভারী বর্ষণ সকাল সাতটার আগ পর্যন্ত অব্যাহত থাকে, ফলে নগরীর বিভিন ...
সব মন্তব্য
No Comments