ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে বান্ধবীকে ভিডিও কল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন একটি বেসরকারি ইউনিভার্সিটির ছাত্রী রুবিনা ইয়াসমিন নদী (২১)। গতকাল বুধবার বিকালে ঘটনাটি ঘটে।
নদী বরগুনা জেলার বেতাগী উপজেলার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের মেয়ে। তিনি শাহজাহানপুর মালিবাগের গুলবাগে সাবলেট থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। রুবিনা পড়াশোনার পাশাপাশি একটি বোরকা কোম্পানিতে চাকরি করতেন।
নদীর রুমমেট বান্ধবী মারিয়াম বলেন, আইন বিভাগে পড়াশোনা করত নদী। একই বিভাগে সায়েম নামে এক ছাত্রকে বিয়ে করেন ২০১৯ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে। বিয়ের তিন মাসের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।
নদীর খালাতো বোন শরিফা সুলতানা বলেন, ছাড়াছাড়ির পরও বিভিন্ন সময় নদীর বান্ধবী মারিয়ামের ফোনে তাদের বিশেষ মুহূর্তের ছবি ভিডিও পাঠাত, সে তা রুবিনাকে দেখাত। পরে তা ডিলিট করে দিয়েছিল।
এসব নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তার দাবি ঐ ছেলেটার কারণেই নদী আত্মহত্যা করেছেন।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনিক সংস্কার, দুর্নীতিবিরোধী অবস্থান, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বিষয়ে সরকারের অগ্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্ব পালনকালে নিহত, আহত বা অসুস্থ হওয়া কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
সব মন্তব্য
No Comments