দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড বোমা উদ্ধার হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়েরপাড়া গ্রামের মাঠ থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, এলাকার লোকজন মাঠে মাটি খননের কাজ করার সময় গ্রেনেডটি মাটির নীচ থেকে উঠে আসে। পরে তারা দৌলতপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে নিস্ক্রিয় করার ব্যবস্থা করেন। কে বা কারা মাটির নীচে গ্রেনেডটি পুঁতে রাখলে মাটি খননকালে তা উদ্ধার হয়। তবে গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে তিনি জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
সব মন্তব্য
No Comments