সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ : 24 Aug 2021
No Image

বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: ২৪ আগস্ট মঙ্গলবার সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বাদ আসর বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বন্দর বাজার জামে মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনীতিক,
মুক্তিযোদ্ধা,সাংবাদিক,শিক্ষক ও ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। । এছাড়াও মরহুমের মেজ ছেলে সাংবাদিক সোহেল সানির ঢাকার শান্তিনগর ও বড় মেয়ে ফেরদৌসী পারভীন লাকীর উত্তরখানের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রসঙ্গত ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বিশিষ্ট ব্যবসায়ী আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

সম্পর্কিত খবর

;