স্টাফ রিপোটার : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য সেক্টরের ন্যায় সাংবাদিকদের নিয়ে ভাবেন। তিনি সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন। জাতীয় প্রেসক্লাবের জন্য বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন। ভবিষ্যতে সেটি কমপ্লিট হবে। তিনি অবাধ সাংবাদিকতা উপভোগ করছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাংবাদিকদের সাথে কিভাবে চলতে হবে তাঁর কাছ থেকে শিখেছি। আমরা রাজনীতিবিদরা দেশের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। তাঁর নেতৃত্বে ১৩ বছরে দেশ অনেক এগিয়েছে। সকল সেক্টরের প্রয়োজনের কথা তিনি ভাবেন। তাঁর নেতৃত্বে দেশের পজিটিভ ইমেজ তৈরি হয়েছে। এ ইমেজকে ধরে রাখতে হবে। পদ্মা সেতুর ইমেজ বিশ্বে আমাদেরকে কোথায় নিয়ে গেছে। গণমাধ্যম পদ্মা সেতুর বিষয়টি তুলে ধরেছে। ধাপে ধাপে বাস্তবতার রূপ দিয়েছে।
প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনলাইন নিউজ পোর্টাল ‘জুমবাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলা.কম এর সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে'র মহাসচিব দীপ আজাদ, ডিইউজে'র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন এবং ডিআরইউ'র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।
অনুষ্ঠানে ১৬ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিশেষ অবদানের জন্য ‘জুমবাংলা যুগপূর্তি সম্মাননা ২০২২’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন; মুক্তিযুদ্ধে (মরণোত্তর)-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন; শিক্ষায়-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান; কথাসাহিত্যে-কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক; চিত্রশিল্পে-স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে. জি মুসতফা; চিকিৎসায়-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল; সমাজসেবায়- খুলনা অঞ্চল সমাজসেবায় আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরি; সাংবাদিকতায়-যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসীনুল হাকিম; ফটোগ্রাফিতে-আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোগ্রাফার পাভেল রহমান; আবৃত্তিতে-স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম; কবিতায়-কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেল; ছড়াতে-ছড়াকার ও শিশু সাহিত্যিক পাশা মোস্তফা কামাল; গীতিকারে-বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ মঞ্জুর উল আলম চৌধুরী; সংগীতে-গায়ক, সুরকার ও সংগীত গবেষক সাজেদ ফাতেমী; কৃষিতে-বরেন্দ্র ও রূপগ্রাম কৃষি খামারের উদ্যাক্তা সোহেল রানা; জনসচেতনায়-বস্ত্র প্রকৌশলী সাঈদ রিমন, নারী উদ্যাক্তায়-উই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এবং আইটিতে-ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ মনির হোসেন।
প্রতিমন্ত্রী গুণীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টটিফিকেট প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। এছাড়া আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারাদেশে সাংগঠনিক ক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আগামীকাল রোববার (১২ এপ্রিল ২০২৬) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ ...
রংপুর অফিস: গণভোট ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া গণরায় কার্যকর না করে তা বাতিলের উ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তফশিল ঘোষণার পরই রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments