ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল আজ (০১ এপ্রিল ২০২৫) দুপুর ২টায় নেপিদোতে পৌঁছেছে। দুটি C 130 J এবং একটি CASA C 295W ফ্লাইটে মোট ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে বিমান তিনটি নেপিদো বিমানবন্দরে পৌঁছে, যার মধ্যে রয়েছে ৪.২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনো খাবার।
মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসাডর এট লারজ জনাব চ তুনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আফতাব হোসেন বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল, পিএইচডি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ দুটি ফ্লাইটে ১৬.৫ মেট্রিক টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments