স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৩৭৬টি গাড়ি ডাম্পিং এবং ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে। এ বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ ৪২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি, ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ ২৭৯টি মামলা, ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ ২৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ ১৯৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ ১৫৯টি মামলা হয়েছে। সবচেয়ে কম মামলা হয়েছে ট্রাফিক-রমনা বিভাগে। এ বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭টি মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। গত রবিবার ১৪ জুন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা, ডাম্পিং ও রেকার করা হয়।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে তাকে হেফাজতে নেও ...
সিলেট অফিস: মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযানে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শুক্রবার, ১৩ জুন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সদর থানা পুলিশ পৌর এলাকা থেকে একটি সফল অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গাঁজা ব্যবসায়িকে আটক করেছে।শরিবার (১৩ জুন) ভোরে জেলা সদরের মির্ধাপাড়া এলা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২,৮৮০টি মামলা করেছে। এ সময় মোট ৫৯৮টি গাড়ি ডাম্পিং ও ৪০০ট ...
সব মন্তব্য
No Comments