কলাপাড়ায় কাতার প্রবাসীর বাড়ীতে ডাকাতি

প্রকাশ : 25 Mar 2025
কলাপাড়ায় কাতার প্রবাসীর বাড়ীতে ডাকাতি

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় কাতার প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামে এ ঘটনা ঘটে। মুখোশ পরিধান করা ৭/৮ জনের ডাকাতদল ওই বাড়ীর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ডাকাতরা আলমীরা ভেঙ্গে নগদ টাকা এবং স্বর্নালংকার লুট করে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাতার প্রবাসী সাইফুল ইসলাম সোহাগের পিতা দেলোয়ার জমদ্দার দীর্ঘ দিন ধরে অসুস্থ। এ সুযোগে ডাকাতরা ওই বাড়ীতে হানা দেয়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সাথে সাথে ওসি সহ তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।


সম্পর্কিত খবর

;