উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মামুন সরদারের ছেলে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রাকিব সরদার(১৭) কে ১৩ জুলাই দুপুর ১২ টায় বসতবাড়ীর সম্মুখে একটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা দেয়। পরিবার সুত্রে জানা যায় নিহত রাকিবের মিগ্রি রোগ ছিল। সেকারনে পানিতে ডুবে মারা যায়। পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সামসুদ্দোহা তৌহিদ জানান, হাসপাতালে যখন ছেলেটিকে আনা হয় তখন সে মৃত ছিল। পরিবারের কাছ থেকে জানলাম ছেলেটি জন্মের পর থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। ওসি মোঃ আলী আর্শাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments