সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ভিক্ষারত অবস্থায় এক শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুকের কান কেটে দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক যুববকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল রানা (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সে উপজেলার মোনারপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে।
আহত ভিক্ষুকের নাম আব্দুস সাত্তার (৫৫)। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। ঘটনার সময় তিনি এলাকার বিভিন্ন বাড়িতে ভিক্ষা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষার সময় ভিক্ষুক আব্দুস সাত্তার সোহেল রানা নামে এক যুবকের কাছে ভিক্ষা চায়। এসময় সোহেল রানা রেগে গিয়ে প্রথমে তাকে মারধর করে। একপর্যায়ে পকেট থেকে ধারালো একটি অস্ত্র বের করে আব্দুস সাত্তারের একটি কান কেটে দেয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় ভিক্ষুক সাত্তারকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘সে ভিক্ষা নিতে এসে দুই বাড়ীর মাঝখানের গলির মধ্যে পড়ে যায়। এসময়ই তিনি কানে আঘাত পেয়েছে তাকে আমি মারিনি।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “ভিক্ষুকের কান কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments