কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভেঙ্গে পড়েছে করোনা চিকিৎসা ব্যবস্থা। রোস্টার অনুযায়ী সিনিয়র চিকিৎসকরা করোনা রোগীদের চিকিৎসা প্রদান না করায় গত ১২ ঘন্টায় ৭জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত দেড় বছর ধরে ডাঃ মুসা কবীর ,ডাঃ তাপস কুমার সরকার ও ডাঃ নাসিমুল বারী বাপ্পির নেতৃত্বে তরুণ চিকিৎসকদের যে টিম ছিল তা ভেঙ্গে বর্তমান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন নতুন রোস্টার তৈরি করেছেন।
এখানে সিনিয়র চিকিৎসকদের গুরুত্ব দেয়া হয়েছে। ডাঃমুসা কবীর করোনা আক্রান্ত হওয়ায় তিনি ১৫ দিন পর করোনা ওয়ার্ডে যেতে পারবেন। ডাঃ তাপস কুমার সরকার ও ডাঃ নাসিমুল বারী বাপ্পির নাম নেই এই নতুন তালিকায়।
নতুন তালিকার প্রধান ডাঃ সালেক মাসুদ নিজেই কখনো করোনা ওয়ার্ডে যাননা। সিনিয়র চিকিৎসকগণ ঘরে বসে নার্সের মুখে শুনে অন্ধকারে ঢিল মারার মত প্রেসক্রিপশন করছেন। রোগীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করে অন্ধকারে ঢিল ছোড়ার মতো এ চিকিৎসা কাজে আসছে না করোনা রোগীদের। রোগীর বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করায় করোনা আক্রান্ত রোগী রেফার করতে হবে নাকি এখানেই চিকিৎসা হবে এবং সেই চিকিৎসা কিভাবে হবে তা সরেজমিনে না গেলে বুঝা যায় না। ফলে অবহেলিত থাকছে করোনা চিকিৎসা ব্যবস্থা।
এদিকে কুষ্টিয়ায় ধেয়ে আসছে করোনার প্রকোপ। সীমান্ত এলাকা দৌলতপুরে টেস্ট করলেই মিলছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা। কুষ্টিয়া শহরেও একই অবস্থা। যত বেশি টেস্ট করা যাচ্ছে ততবেশি করোনা পজিটিভ রোগী বেরিয়ে আসছে। টেস্ট না করার কারণে অনেক করোনা রোগী সাধারণ মানুষের মাঝে স্বাভাবিক চলাফেরা করে সংক্রমণ ছড়াচ্ছে। যে কারণে কুষ্টিয়ায় হঠাৎ করে করোনার প্রভাব ভয়াবহ রূপ নিয়েছে।
উল্লেখ্য যে গত ১২ ঘন্টায় ৭ জন এবং ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগীর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments