স্টাফ রিপোর্টার অবৈধ রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহারকারী ও তাদের কার্যক্রম বন্ধে আইনি ব্যবস্থা গ্রহন ও সহকারী প্রধান শিক্ষকদের ১০ গ্রেড বাস্ববায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। শনিবার দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন হলরুমে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় শিক্ষক নেতারা এ দাবি জানান।
শিক্ষক নেতারা বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষকদের শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার কোনো বিকল্প নেই। কিন্তু শিক্ষকদের আর্থ-সামাজিক কল্যাণ ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষকদের বেতন বৃদ্ধি ও বদলি কার্যক্রমসহ ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। একইসঙ্গে নেতারা বলেন, শিক্ষকদের নামে অবৈধ রেজিষ্ট্রেশন নাম্বার ব্যবহারকারী ও তাদের কার্যক্রম বন্ধে আইনি ব্যবস্থা গ্রহন, শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন ছুটির তথা রমজানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ন্যায় প্রাথমিকে ছুটি কার্যকর করা। এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি গঠন করা ও প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান শিক্ষক নেতারা।
ওয়েছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও মহা সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি সৈয়দ জাকারিয়া, সিনিয়র সহসভাপতি মঞ্জু লাল দে, সিনিয়র সহসভাপতি আহমেদুল কিবরিয়া বকুল, সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবুল খায়ের, মহিলা বিষয়ক সম্পাদক ফয়জুন্নেছা সীমা, কাব বিষয়ক সম্পাদক ফয়সাল আল কয়েছ চৌধুরী,অর্থ সম্পাদক ইমরান হোসেন ভূইয়া, সহ সমবায় বিষয়ক সম্পাদক আবদুস সাদেক, সহ ক্রীড়া সম্পাদক মাজহারুল হক জাকির, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মহসিন, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments