স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জনমত উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নীল নকশা বাস্তবায়ন করছে। তিনি বলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য সরকারের উচ্ছিষ্টভোগীরা আজ দেন দরবারে ব্যস্ত। আওয়ামী লীগের আর্শিবাদপুষ্ট দলও নৌকাকে বিশ্বাস করে না। তাই জয়লাভ নিশ্চিত করতে তারা নৌকা প্রত্যাহার চায়।
বুধবার দুপুরে এক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পুনরায় পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে এ মিছিল করে সমমনা জোট।
ফরহাদ বলেন, সরকার কৌশলে সকল বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করছে। আর তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়ায় যারাই জড়িত থাকবেন, তাদেরকে দেশের জনগণের কাছে একদিন জবাবদিহি করতেই হবে।
মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, মো. ফখরুজ্জামানসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার পর্যন ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
সব মন্তব্য
No Comments