ডেস্ক রিপোর্ট: আগারগাঁও থেকে মতিঝিল পরীক্ষামূলক স্বপ্নের মেট্রোট্রেন আজ চলাচল শুরু করেছে।শুক্রবার বিকেলে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে পরীক্ষামূলক ট্রেন চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । এ সময় আগারগাঁও স্টেশনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।আগামী অক্টোবর মাসের শেষে আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অক্টোবরে শেষ প্রান্তে উদ্বোধনের পর প্রথমদিকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাস্তবতা বিবেচনায় মেট্রো ট্রেন থামার স্টেশন সংখ্যা বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, উত্তরা থেকে আগারগাঁও অংশে বর্তমানে প্রতিদিন গড়ে ৭০ হাজার যাত্রী যাতায়াত করছেন। এই সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে এখন দৈনিক গড়ে আয় হচ্ছে ২৬ লাখ টাকা।
মেট্রোরেলকে জাতির বিশাল সম্পদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সব কাজে আমাদের রাজনীতি যুক্ত করা উচিত নয়। রাজনীতির জায়গায় রাজনীতি। আর রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা করা যায় না। ভিশন থাকতে হয়। সে ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার একে একে এ ধরনের মেগাপ্রকল্প করতে পারছেন। শুধু মুখে বলিনি, বাস্তবায়ন করে জাতিকে দেখাচ্ছি।
তিনি বলেন, এক বছর আগেও মানুষ ভাবেনি পদ্মাসেতু এত তাড়াতাড়ি চালু হবে, মতিঝিল পর্যন্ত মেট্রো রেলপথ প্রস্তুতি সম্পন্ন হবে।
পরে মন্ত্রী আনুষ্ঠানিকতা শেষে ফ্লাগ উড়িয়ে আগারগাঁও থেকে মতিঝিল পরীক্ষামূলক মেট্রোট্রেন চলাচল সূচনা করেন।
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, এমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকসহ মেট্রোরেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments