ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের আসরে বরাবরই অভাগা একজনের নাম নেইমার জুনিয়র। খেলার বাইরে প্রতিপক্ষের কড়া নজড়দারিতে থাকতে হয় এই পিএসজি তারকাকে। ভাগ্যের অমোঘ পরিহাসে নামের পাশে বসেছে অভিনেতা তকমা। আর সেটারই ফায়দা নিতে চায় প্রতিপক্ষ দল। তারই প্রতিফলন দেখা গেলো কাতার বিশ্বকাপে সেলেসাওদের সাথে সার্ভিয়ার মধ্যকার ম্যাচে। গুনে গুনে ৯ বার ফাউল করা হয়েছে নেইমারকে।
৬৭ মিনিটে সার্বিয়ান ফুলব্যাক মিলেনকোভিচের কড়া ট্যাকলে নেইমারের ডান পায়ের অ্যাঙ্কেল মচকে যায়। এর প্রায় ১৩ মিনিট ব্রাজিল ফরোয়ার্ডকে মাঠ থেকে তুলে নেন তিতে। তবে এর মধ্যে যা অঘটনের ঘটে গেছে। ইতিমধ্যেই গ্রুপ পর্বের ২ টি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন নেইমার।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ন ইভেন্টে নেইমার বিয়োগ যেকোনো ভক্তের জন্যই মেনে নেওয়া কষ্টকর। মেনে নিতে পারেনি স্বয়ং নেইমারও, তাই নিজের ফেইসবুক ওয়ালে আবেগক্ষণ এক পোস্টে নিজের আক্ষেপের কথা জানালেন তিনি।
শুক্রবার রাতে দেওয়া ওই পোস্টে নেইমার বলেন, ব্রাজিলের জার্সি পড়ে যে গর্ব ও ভালোবাসা অনুভব করি সেটি বলে বোঝানো অসম্ভব। ঈশ্বর যদি পৃথিবীর মধ্যে একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দিতো, তবে সেটি হতো ব্রাজিল।
আমার জীবনে কিছুই দেওয়া সহজ ছিল না, আমাকে সবসময় আমার স্বপ্ন এবং আমার লক্ষ্যগুলির পিছনে তাড়া করতে হয়েছে। আমি কখনো কারো ক্ষতি কামনা করি না বরং অন্যকে সাহায্য করি।
নেইমার আরও বলেন, আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হতে চলেছে, আবারো ইনজুরির কবলে পড়তে হয়েছে আমাকে, বিষয়টা বিরক্তিকর। তবে আমি আমার দেশকে এগিয়ে নিতে খুব তাড়াতাড়ি ব্রাজিল শিবিরে ফিরবো।
শত্রুরা আমাকে দমানোর জন্য অপেক্ষা করছো? নাহ, সেটি কখনোই হবেনা কারণ আমার ঈশ্বরের প্রতি অগাত বিশ্বাস রয়েছে।
আমাদের সময়. কম
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
সব মন্তব্য
No Comments