ডেস্ক রিপোর্ট: চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন আজ ১৭ এপ্রিল সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে ফেসবুকের একটি ফান পোস্টের অজুহাতে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল কবি সেলিনা শেলীকে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বরখাস্তের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং তাকে স্বপদে বহাল করার দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বন্দর কর্তৃপক্ষ কবি সেলিনা শেলীকে শুধু বরখাস্ত করেই ক্ষান্ত হননি, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করারও হুমকি দেয়। এটি বন্দর কর্তৃপক্ষের চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। ডিজিটাল নিরাপত্তা আইন একটি কালো আইন। ঘুষ, দুর্নীতি, লুটপাট, জিনিসপত্রের দাম বৃদ্ধি, সাম্প্রদায়িক সন্ত্রাসের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় না, শুধুমাত্র মুক্তচিন্তা বাঁধাগ্রস্ত করতে এটি ব্যবহৃত হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ কবি সেলিনা শেলীকে সসম্মানে স্বপদে বহাল করার জোর দাবি জানান এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিলের জন্য জনগণকে রাজপথে আন্দোলন তীব্র করার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রাজধানী রোমের লিওনার্দো দা ভিঞ্চি–ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে (এফসিও) প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো- ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে ত ...
সব মন্তব্য
No Comments