স্টাফ রিপোটার: নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতায় থাকার জন্য ভারতের সমর্থন দরকার। ভারতের সমর্থন না থাকলে ক্ষমতায় থাকতে পারবেনা। কিন্তু মানুষ যখন জাগবে তখন এই সরকারকে শ্রীলংকার সরকারের মত পালাতে হবে।
শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্যর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, আমাদের ফরেন রিজার্ভ নেই, যতটুকু প্রয়োজন ততটুকু নেই। আমাদের পেট্রোল নেই, ডিজেল নেই।বিদ্যুতের জন্য শিক্ষা মন্ত্রী বলেন, সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটা একটা জালিম সরকার। সরকারের সব অপকর্ম এখন ফাঁস হচ্ছে। ঘুম,খুন যত করেন সব জাতিসংঘের কাছে ধরা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে গুম নেই। এ সরকারের এখন মৃত্যুর ঘন্টা বেজে গেছে, বেশিদিন টিকতে পারবে না। এই সরকার রিজার্ভ সমস্যা সমাধান করতে না পারলে, এবং তেলের দাম, গ্যাসের দাম কমাতে না পারলে তাড়াতাড়ি ক্ষমতা থেকে চলে যান।
দেশ শ্রীলংকার দিকে চলে যাচ্ছে। দেশ শ্রীলংকার দিকে চলে যাওয়ার আগেই ক্ষমতা ছেড়ে চলে যান। না হলে এই সরকারকে বিদায় করে দিব।
অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments