ইবি প্রতিনিধি: ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(ইউসাব) বটিয়াঘাটার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শোয়াইব মল্লিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী সুমন গাজী।
সোমবার (৩ জুলাই) আগামী এক বছরের জন্য (২০২৩-২০২৪) ইউসাব এর তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আরেক সদস্য হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসু দেব মন্ডল(যুগ্ম সাধারণ সম্পাদক)।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুমন গাজী বলেন, এটি আমার প্রাণের সংঘঠন, বলতে গেলে একসাথে পথচলা পাঁচটি বছর, সংগঠনটি সৃষ্টি হয়েছে বটিয়াঘাটা উপজেলার শিক্ষার্থীদের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে আমরা বটিয়াঘাটা শিক্ষার্থীদের পাশে থেকেছি, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছি, নারীশিক্ষা উন্নয়ন ও মেধা বৃত্তির ব্যবস্থাপনার সাথে থেকেছি, পদ পদবি আমার জন্য গুরুত্ব বহন করেনা, তবুও যেহেতু আমাকে গুরুদায়িত্বটি অপর্ন করা হয়েছে সেহেতু আমি এবং নতুন কমিটি বটিয়াঘাটা শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীদের কাছে স্মার্টভাবে উপস্থাপন করা এবং তাদের শিক্ষার প্রসারে সার্বিক সহযোগীতা করা আমাদের প্রথম লক্ষ্য ও উদ্দেশ্য আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, বটিয়াঘাটার আগামীর নক্ষত্রদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নতুন কমিটির কার্যক্রম শুরু করতে চাই।
নবনির্বাচিত কমিটির সভাপতি শোয়াইব মল্লিক বলেন, নতুন কমিটিতে আমার উপর ভরসা করার জন্য সংগঠনের বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল উপদেষ্টাদের আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানায়, সেই সাথে সংগঠনের উদ্দেশ্যকে আরো গতিশীল করার জন্য আমার সর্বাচ্চ চেষ্টা অব্যহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments