স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহিদ ও আহত পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার (৩০ মার্চ) সকালে বৈষম্য বিরোধী গণআন্দোলনে ঢাকার পল্লবী ৫ নং ওয়ার্ড যুবদল নেতা শহিদ সানি ও আহত সোহেল এর পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর বিএনপির শীর্ষ এই নেতা।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন,শহিদ হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সবসময় এই পরিবার এর পাশে থাকবো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সকল শহিদ পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী শহিদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সাথে শহিদ হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।
এইদিন দুপুরে পল্লবী ও রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আমিনুল হক। এছাড়াও তিনি অসহায় নারী পুরুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন প্রমুখ।
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
পিরোজপুর অফিস: পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর বোয়ালিয়া বড়কুঠি ভূমি অফিসের সপুরা আদায় কেন্দ্রে হোল্ডিং খোলা হবে নাকি বন্ধ থাকবে—তা যেন নির্ভর করে সংশ্লিষ্ট তহশিলদার (ভূমি উপ-সহকারী কর্মকর্তা) সাইফুল ইসলাম ...
সব মন্তব্য
No Comments