ডেস্ক রিপোর্ট:: চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বিবৃতিতে আন্দোলনরত চা শ্রমিকদের দাবির যৌক্তিকতা ও তা মেনে নিতে আহ্বান জানান তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিত। বিবেকহীন শোষণে ধংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য উর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন।
অবিলম্বে চা শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments