স্টাফ রিপোটার: জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের আসন সমাঝোতা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমাধানে আসতে পারেনি দল দুটির শীর্ষ নেতারা। আজ রাত সাড়ে ৭টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এবং জাতীয় পার্টির পক্ষে অংশ নেন মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের পক্ষ থেকে উভয় পক্ষের সমাঝোতা হয়েছে বলা হলেও জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ জানান, এখনও কোনো সমাঝোতা হয়নি। আগামীকাল শনিবার আবারও তারা বৈঠকে মিলিত হবে।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর আজ আবারও স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি ক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে ...
সব মন্তব্য
No Comments