স্টাফ রিপোটার: রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীর এলাকায় বিএনপি -জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।
বুধবার ১ নভেম্ব) সকাল ৯ টা থেকে ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, সানারপাড়, কোনাপাড়া, মাতুয়াইল, সাইনবোর্ড,শনিরআখড়া ও ধলপুরে (গোলাপ বাগ মাঠ) অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ অপু, সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবু, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিপু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দিন, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল কবির রাজু সহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments