পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে আরও একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোন যাত্রী ছিলেন না। এটি নাটোরের একটি কোম্পানির বাস ছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।
এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহযোগী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পুলিশও ঘটনাস্থলে যায়।
ওসি জানান,এ ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে রোববার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুরে একটি চলন্ত বাসে পেট্রল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরে এসে এ ঘটনা ঘটায়। পেট্রল বোমার আগুনে এই বাসটিও পুড়ে গেছে।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: উজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উজিরপুর উপজেলা শাখার আয়োজনে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলা ...
পিরোজপুর অফিস: প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে পিরোজপুরে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর শোডাউনে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, গুলিস্তানের ...
সব মন্তব্য
No Comments