বিশেষ প্রতিনিধি, কুয়ালালামপুর: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিকের অকাল মৃত্যুর ঘটনা তদন্ত করছে মালয়েশিয়ার পুলিশ। বাংলাদেশ হাইকমিশনের পত্রের আলোকে তদন্ত করার কথা আজ জানিয়েছে মালয়েশিয়ারসারাওয়াক প্রদেশের পুলিশ কর্তৃপক্ষ। তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনকে নিয়মিত জানাবে বলেও জানিয়েছে সারাওয়াক পুলিশ।
উল্লেখ্য, মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের কুচিং শহরে অবস্থিত সুইনবার্ন ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী ইরফান সাদিক গত ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। মৃত শিক্ষার্থীর পরিবার লিখিতভাবে পোস্টমর্টেম এবং তদন্ত না করার অনুরোধ করায় মালয়েশিয়ার পুলিশ মামলাটি হাসপাতালের মৃত্যুর প্রতিবেদনের প্রেক্ষিতে বন্ধ করে দেয়। পরে পরিবারের পক্ষ থেকে পুনরায় তদন্তের কথা বলা হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর ঘটনাটি পুনরায় তদন্ত করার জন্য মালয়েশিয়ার সরকারকে লিখিতভাবে অনুরোধ করায় তদন্তের সিদ্ধান্ত নেয় সারাওয়াক রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments