তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী তানোরে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা এক কৃষকের প্রায় শতাধিক আম গাছ রাতের আধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দিনগত রাতে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের ধামধুম এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম নোমান আলী। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই কৃষক মুন্ডুমালা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধাইড় ইউনিয়নের ধামধুম এলাকায় কয়েক বছর আগে পতিত প্রায় ৩০ বিধা জমি টেন্ডার নিয়ে বাণিজ্যিকভাবে আম ও পেয়ারা গাছের চারা রোপণ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা কৃষক নোমান আলী। এরপর থেকে ধামধুম এলাকার স্থানীয় কিছু ব্যক্তি বেশি টাকায় জমিগুলো টেন্ডার নেওয়ার অজুহাত দেখিয়ে কৃষক নোমানের সঙ্গে বিবাদে জড়ায়। সম্প্রতি রাতের আধাঁরে আম গাছ কেটে ফেলার সময় স্থানীয় কয়েকজন যুবকদের হাতেনাতে ধরা পড়ে। তবে সেই সময়ে মীমাংশার কথা বলে বাগানে আটক থাকা যুবকদের জোর করে ছাড়িয়ে নিয়ে যায় স্থানীয়রা। ওই সময়ে এ ঘটনায় স্থানীয় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগও করেন ভুক্তভোগী ওই কৃষক। তবে আগের ওই ঘটনার সমাধান না হতেই গত ১০ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাতে আবারও ওই বাগানের প্রায় শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
কৃষক নোমান আলী জানান, দূর থেকে এসে জমি টেন্ডার নিয়ে বাগান তৈরি করায় তার সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলে আসছে। মাঝে মধ্যে তারা তাকে প্রাণনাশ ও আর্থিকভাবে ক্ষতি করার হুমকি দিত। ভুক্তভোগী কৃষক আরও বলেন, ধামধুম এলাকায় প্রায় ৩০ বিঘা জমির ওপর রোপণ করা বাগানে প্রায় ৪ হাজার আমগাছ লাগানো হয়েছে। তবে গত এক মাস আগে ২২০টি এবং গত বৃহস্পতিবার রাতে আরও ১০০টির অধিক আম কাছ কেটে ফেলে তাঁর প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করা হয়েছে। এ ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মনিরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (ব ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: আটোয়ারীতে বজ্রপাতে স্যারওয়ার্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন চা-শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্য ...
পিরোজপুর অফিস: পিরোজপুর অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৫ এ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা।
জাতীয় ও স ...
সব মন্তব্য
No Comments