ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি’কে বহনকারী সরকারি গাড়িতে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে জাতীয় পার্টি চেয়ারম্যান এর শরীরে কিছুটা ব্যাথা পেয়েছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাস ভবনে বিশ্রামে আছেন। আজ বিকেল ৫টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান বানানী কার্যালয় থেকে উত্তরার নিজ বাসায় ফেরার পথে খিলক্ষেত এলাকার লা-মেরেডিয়ান হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতের খাবার ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করে বিশ্রামে আছেন। তিনি শরীরে কিছুটা ব্যাথা অনুভব করছেন। শরীরে ব্যাথা ছাড়া অন্য কোন উপসর্গ নেই তাঁর। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
চালকসহ বাসটিকে পুলিশ আটক করেছে। জাতীয় পার্টির নেতা-কর্মীরা তদন্ত সাপেক্ষে গাড়ি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments