সুব্রত সানা: গাড়ি ভাঙচুরের একটি নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে আটক করেছে পুলিশ।বুধবারই সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সেখানে লিফলেট বিতরণের সময় তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
আটকের পরে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
মতিঝিল থানার এ মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। ইশরাকের পক্ষে অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদারসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ১২ নভেম্বর গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ মতিঝিল থানায় ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। ওই মামলায় ইশরাক হোসেনকেও আসামি করা হয়। পরে ইশরাক হোসেন ১৮ নভেম্বর উচ্চ থেকে জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত বছরের ৫ জানুয়ারি জামিন পান তিনি।
এরপর গত বছর ১৮ আগস্ট অসুস্থ থাকায় ইশরাক আদালতে হাজির হতে পারেননি। ওইদিন আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা সিটি করপোরেশনের প্রয়্যত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য তিনি।গত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
ডেস্ক রিপোর্ট: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে অংশ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, সংসদে বিল আকারে জুলাই সনদ গ্রহণ করে পরে গ ...
সব মন্তব্য
No Comments