ডেস্ক রিপোর্ট: মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা অবস্থানরত সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমি নিন্মচাপে পরিনত হয়েছে। এটি আজ ১ আগষ্ট সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২০৫ কি:মি: দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৫ কি:মি: দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩১০ কি:মি: দক্ষিণপূর্বে, পায়রা সমুদ্র থেকে ২২০ কি:মি: দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিন্মচাপ কেন্দ্রের ৪৪কি:মি: এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি বেগ ঘন্টায় ৪০ কি:মি: যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে ৫০ কি:মি: পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিন্মচাপ কেন্দ্রের নিকবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত সফরে যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন—এমন তথ্য জানিয়েছেন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ...
স্টাফ রিপোর্টার: সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় দেশের সব জেলা, পুলিশ রেঞ্জ ও মেট্রোপলিটন ইউনিটে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ...
সব মন্তব্য
No Comments