বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু আজ। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এতথ্য নিশ্চিত করছেন।
মনোয়নপত্র বিতরণ আজ ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশন অফিসে শুরু হবে। চলবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদান শুরু আগামীকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে, জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।
হল সংসদের মনোনয়নপত্র ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীকে একটি ডোপ টেস্ট করার জন্য কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থীরা কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন।
গত ২৮ আগষ্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১২ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments