প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ৫ পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের নাকিলা গ্রাম থেকে চোরাকারবারি আতিয়ার রহমান(৩২) কে আটক করে পুলিশ। আটক আতিয়ার রহমান যশোর জেলার শার্শা থানার দাউতখালী গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। এসময় তাকে জিজ্ঞাসাবাদের এক তার মানিব্যাগের মধ্যে বিশেষ কায়দা লুকিয়ে রাখা ৫পিচ স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী সন্দেহে যুবক আতিয়ারকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে তল্লাশী করে স্বর্ণের বার উদ্ধার করে। স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।
মহসিন মিয়া লিটন বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় পরিচালিত অভিযানে দুই ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে সা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উ ...
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
সব মন্তব্য
No Comments