বগুড়া অফিস: যুগবর্ষ উৎসব উদযাপন করলো লিটল ম্যাগাজিন বামিহাল। একইসঙ্গে যুগবর্ষের আয়োজনে বামিহাল সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে।
গত ২৪ জুন (শুক্রবার) বিকেলে রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ‘বামিহাল’ নতুন (যুগবর্ষ) সংখ্যার মোড়ক উম্মোচনের মাধ্যমে আয়োজন উদ্বোধন করেন কবি ও সম্পাদক অনিকেত শামীম। আয়োজনে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের সভাপতি ও দোআঁশ সম্পাদক কবি ইসলাম রফিক।
স্বাগত বক্তব্য দেন বামিহাল সম্পাদক কবি রনি বর্মন। শুভেচ্ছা বক্তব্য দেন কবি সাফওয়ান আমিন, কবি হিম ঋতব্রত, লেখক ও সম্পাদক আহমেদ শিপলু, কবি ও চিত্রকর রিংকু অনিমিখ। এসময় সকলেই বামিহাল লিটল ম্যাগাজিনকে যুগবর্ষের শুভেচ্ছা জানান।
আয়োজনে বক্তারা বলেন, সাহিত্যে নবতর মাত্রা সংযোজনে লিটল ম্যাগাজিনের রয়েছে বড় এক ভূমিকা। লিটল ম্যাগাজিন নতুন চিন্তা ও নতুনের আবাহন সাহিত্যের গতানুগতিকা থেকে মুক্ত করে লেখককে দেয় উন্মুক্ত এক আকাশের সন্ধান। এই অঙ্গনে তরুণ ও বিকল্প ধারার লেখকদের আনাগোনা কাজ করে নবচেতনাকে সঞ্চারিত করতে।
আলোচনা শেষে প্রদান করা হয় বামিহাল সাহিত্য পুরস্কার। এসময় কবিতায় শিবলী মোকতাদির, লিটল ম্যাগাজিন সম্পাদনায় 'অনিন্দ্য' লিটল ম্যাগাজিনের সম্পাদক হাবিব ওয়াহিদ, তরুণ সাহিত্য পুরস্কারে কবিতা বিভাগে সালিমুল শাহিন, উপন্যাসে রিপন আহসান ঋতু, ছোটগল্পে অঞ্জন আচার্য, প্রবন্ধে স্বপঞ্জয় চৌধুরী এবং গবেষণায় জান্নাতুল বাকিয়া কেকা'কে বামিহাল সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের সভাপতি কথা সাহিত্যিক সেলিম মোরশেদ। পুরস্কার হিসেবে ক্রেস্ট, উত্তরীয়, সম্মাননা পত্র এবং নগদ অর্থ দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments