মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টি কখনোই পিছপা হবে না। মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতি। তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। ঠুনকো কারন দেখিয়ে সরকার জ্বালানী তেল, গ্যাস এর দাম বাড়িয়ে দিয়েছে। এতে পরিবহণ ব্যায় বেড়ে গেছে। পরিবহণ ও উৎপাদন ব্যয় বাড়ার অযুহাতে প্রতিদিন নিত্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিন মানুষের ব্যায় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। অর্থের অভাবে সাধারণ মানুষের সংসার চালাতে নাভিশ^াস উঠেছে। বেশির ভাগ মানুষই প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না। দেশে বেকারের সংখ্যা বেড়েই চলছে, তাদের জন্য কাজের সংস্থান নেই। এমন বাস্তবতা থেকে মুক্তি চায় দেশের মানুষ। ১৯৯১ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপি দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থা ভেঙে দিয়েছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ^াস করে না। তারা বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতেই জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন মোঃ জীবন চৌধুরী জাতীয় পার্টি চেয়ারম্যান এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোদ দেন। এসময় তাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
উপস্থিত ছিলেন- মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য-সাহিদুর রহমান টেপা, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সাল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা শেরীফা কাদের এমপি, এম এম নিয়াজ উদ্দিন, আবদুল্লাহ সিদ্দিকী,হেনা খান পন্নী, ভাইস-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সাইফুদ্দিন খালেদ,মাখন সরকার, সম্পাদক মন্ডলীর সদস্য এম এ রাজ্জাক খান,এ্যড শাকিব রহমান, যুগ্ম সম্পাদক জাকির হোসেন মৃধা,তিতাস মোস্তফা, আলাউদ্দিন মৃধা, লোকমান ভূঁইয়া রাজু,এস এম রহমান পারভেজ, মাহমুদ আলম,ব্যারিস্টার সারা, কেন্দ্রীয় নেতা- মনিরুজ্জামান টিটু,ফজলে এলাহি সোহাগ,নাজমুল খান, শেখ মোঃ ফায়েজুল্লাহ শিপন,এস এম ওহাব, হুমায়ুন কবির শাওন, এন এম সেলিম,আব্দুস সাত্তার, কুনু মিয়া,পেয়ারুল হক হিমেল ,রিনা আক্তার তুলি,মিথিলা রোওজ,নাহা ইতি, ইন্জিনিয়ার এলাহ উদ্দিন ,আবদুস সালাম লিটন, মোড়ল জিয়া ও জিলুর রহমান।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
সব মন্তব্য
No Comments