বিশেষ প্রতিনিধি, বার্লিন: বিশ্বের বৃহত্তম পর্যটন মেলা আইটিবি,বার্লিনে "বাংলাদেশ প্যাভিলিয়ন" উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।
তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া মেলার উদ্বোধনী দিনে মঙ্গলবার জার্মানির বার্লিনে তিনি এই প্যাভিলিয়ন উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম প্রমুখ।
প্যাভিলিয়ন উদ্বোধনের সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রচারের মাধ্যমে আমাদের পর্যটন পণ্যগুলো বিশ্বের কাছে যথাযথ ভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক পর্যটন মেলাগুলো আমাদের পর্যটন পণ্য ও সেবা বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি কার্যকর ও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশের এ ধরনের মেলায় অংশগ্রহণের মাধ্যমে আরো বেশি সংখ্যক বিদেশি পর্যটক আকর্ষণ করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, আইটিবি-বার্লিনে অংশগ্রহণ বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রমবর্ধমান পর্যটন সুবিধাকে তুলে ধরে বিশ্ব পর্যটন বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে।
উল্লেখ্য, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নেতৃত্বে এ মেলায় বাংলাদেশ হতে রিভারাইন ট্যুরস, ট্রাভেল কাইটস, অতার্কি ট্যুরস এন্ড ট্রাভেলস, হিলভিউ ট্যুরিজম, এ ওয়ান ট্যুরিজম, এসকেপ বাংলাদেশ এবং গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীগণ মেলায় আগত বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিকট বাংলাদেশের পর্যটন আকর্ষণের উপর প্রস্ততকৃত বিভিন্ন অফার ও প্যাকেজ তুলে ধরছে।
যশোর অফিস: কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছ ...
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
সব মন্তব্য
No Comments