সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী : 'নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি' প্রতিপাদ্যের আলোকে রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে, একইস্থানে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসও পালিত হয়েছে।
তানোর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওহাব শেখ প্রমুখ।
এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে, পৃথক দুটি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসব অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানরা ছাড়াও গণমাধ্যমকর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
সব মন্তব্য
No Comments