স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার অধিবেশনের শেষ পর্যায়ে স্পিকার এ ঘোষণা দেন।
এর আগে সকালে স্পিকারের সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনজুড়ে আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা যায়, যেখানে একদিনেই মোট ২০টি বিল পাস করা হয়।
সংসদ সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের অংশ হিসেবেই এসব বিল উত্থাপন ও অনুমোদন করা হয়। দিনের প্রথম ভাগেই ১০টি বিল পাস হয়। লক্ষণীয় বিষয় হলো—কোনো বিলের ওপর দফাওয়ারি সংশোধনী বা বিস্তারিত আলোচনা ছাড়াই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রস্তাবের ভিত্তিতে সর্বসম্মতভাবে সেগুলো গৃহীত হয়।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করতে সংসদের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। পর্যালোচনার পর কমিটি ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত রাখার সুপারিশ করে এবং ১৫টি সংশোধনের মাধ্যমে অনুমোদনের প্রস্তাব দেয়। এছাড়া ২০টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিল এবং বাকি ১৬টি নতুনভাবে শক্তিশালী করে বিল আকারে সংসদে আনার সুপারিশ করা হয়। এর ধারাবাহিকতায় আজকের অধিবেশনে ২০টি বিল পাস করা হয়েছে।
আজ পাস হওয়া বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বিলটি উত্থাপন করলে তা অনুমোদন পায়। পাশাপাশি ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ও পাস হয়, যা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থাপন করেন।
এছাড়াও বিভিন্ন অঞ্চলের উন্নয়নকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও রংপুরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল পাস হয়েছে। এর পাশাপাশি আমানত সুরক্ষা, গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সংশোধন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী সংক্রান্ত বিলও অনুমোদিত হয়।
সংসদের পরবর্তী অধিবেশন ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments